ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা

নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  গতরাতে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপের চলতি আসরে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন মেসি। ম্যাচের প্রথম গোলেই জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে টপকে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড দখলে নেন মেসি।

দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড হাতছাড়া হবার পর মেসিকে অভিনন্দন জানাতে ভুল করেননি ক্লোসা। জার্মান সংবাদমাধ্যমকে ক্লোসা বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, মেসি কোন সাধারণ মানের খেলোয়াড় নয়। আমার কাছে সর্বকালের সেরা খেলোয়াড় মেসি। অভিনন্দন চ্যাম্পিয়ন।’

২০০২ সালে বিশ্বকাপে অভিষেকের পর ২০১৪ সালে সর্বোচ্চ গোলের মালিক হন ক্লোসা। গত ১২ বছর ধরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন তিনি।

এ বছর বিশ্বকাপ শুরুর আগেই বুঝতে পেরেছিলেন এবার বিশ্ব রেকর্ড হাতছাড়া হতে যাচ্ছে ক্লোসার। টুর্নামেন্টের শুরুতেই ক্লোসা জানান, আমার ধারণা, এই বিশ্বকাপেই রেকর্ড ভাঙবে। সেটা মেসিই ভাঙলে আমার কোন সমস্যা নেই। আমি সবসময় মেসির ভক্ত।’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের বিশ্ব রেকর্ড র্স্পশ করেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করার পথে বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৮ গোল করেছেন মেসি। ১৬ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ফ্রন্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে এমবাপ্পে ১৬টি ও ক্লোসা ২৪টি ম্যাচ খেলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা

আপডেট এর সময় : ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬