1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

যেভাবে এসএমএসে জানতে পারবেন ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ৮৬ বার পঠিত হয়েছে

যে ৬টি আসনে ইভিএম ব্যবহার হবে সেইসব আসনের ভোটারদের জন্য প্রযোজ্যঃ

আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচনে ভোটাররা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে পাঠানো এসএমএস পূরণ করলে ফিরতি এসএমএসে এটি জানা যাবে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘সারা দেশের ভোটকেন্দ্রের নাম জানানোর জন্য কমিশন থেকে শনিবার (২৯ ডিসেম্বর) ভোটারদের কাছে এসএমএস পাঠানো হবে।’ তিনি বলেন, ‘আমরা একটি এসএমএস তৈরি করেছি। এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার ফলাফল যেভাবে এসএমএসের মাধ্যমে জানা যায়, সেভাবেই ভোটার নম্বর ও কেন্দ্র ভোটাররা জানতে পারবেন।’

তিনি বলেন, ইসি থেকে সব ভোটারকে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিলে ফিরতি এসএমএসে ভোটার নম্বর, কেন্দ্রের নম্বর ও ভোট কক্ষের নম্বর জানতে পারবেন।

ইসির যুগ্ম-সচিব আব্দুল বাতেন জানিয়েছেন, সংসদ নির্বাচনে যে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, ওই আসনগুলোর ভোটারদের এসএমএসের মাধ্যমে কোন কেন্দ্রে ভোট দেবেন, তার ভোটার নম্বরসহ তা জানিয়ে দেওয়া হবে।

আব্দুল বাতেন বলেন, ‘ভোট দেওয়ার জন্য স্মার্ট কার্ড বা পেপার লেমিনেটেড কার্ড আবশ্যক নয়। তারপরও যেসব আসনে ইভিএম ব্যবহার করা হবে, সেখানকার ভোটারদের আমরা অনুরোধ করেছি—তাদের স্মার্ট কার্ড, লেমিনেডেট কার্ড বা ভোটার আইডি নম্বর থাকলে তা নিয়ে যেতে। এটা হলে তার ভোটদান অধিকতর সহজ হবে। তবে এসব না নিয়ে গেলেও ভোট দেওয়া যাবে।’

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews