ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৭৮ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  সজিব ভূঁইয়ার এমন হস্তক্ষেপের কারণে আজ (৭ এপ্রিল) বিসিবির সভাপতির চেয়ার হারাতে হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। এমনটাই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সরাসরি হস্তক্ষেপ ছিল। তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে কাউন্সিলরদের চাপ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সজিব ভূঁইয়ার এমন হস্তক্ষেপের কারণে আজ (৭ এপ্রিল) বিসিবির সভাপতির চেয়ার হারাতে হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। এমনটাই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

বিসিবি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ছিল না জানিয়ে ঢাকার ৫০ ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়নবঞ্চিত বড় অংশ এবং সাবেক ক্রিকেটার, সার্ভিসেস, ইউনিভার্সিটির সমন্বয়ে গড়া ক্যাটাগরি- ৩ এর লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

গত পরশু ৫ এপ্রিল তদন্ত কমিটি রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি নিজেদের সুপারিশও প্রদান করে। তারা বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুন্দর করতে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব দেয়। তদন্ত কমিটির রিপোর্ট আইসিসির কাছে পাঠানোর পর ২৪ ঘণ্টার মধ্যে আজ (৭ এপ্রিল) মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ জনের একটি আহ্বায়ক কমিটি গঠন করে এনএসসি।

আজ নতুন কমিটি দেওয়ার আগে ক্রীড়া পরিষদ কর্মকর্তা আমিনুল এহসান বলেছেন, ‘তদন্ত রিপোর্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাপ দিয়েছেন তিনি। শেরাটন হোটেলে আসিফ মাহমুদ ও সাখাওয়াত হোসেন প্রভাবিত করেছেন ভোটারদেরকে পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমিনুল ইসলাম বুলবুল একটা পক্ষ হিসেবে ১০ ক্রিকেটারকে মনোনয়ন দিয়ে সুবিধা নিয়েছেন, এই প্রমাণও পাওয়া গেছে। এই নির্বাচন অসম্পূর্ণ ও অনিয়মে ভরা হিসেবে দেখছে কমিটি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল

আপডেট এর সময় : ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬