ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা

রাজধানীতে হঠাৎ বিস্ফোরণ, ৩ পুলিশ আহত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • ১৫৩ বার পঠিত হয়েছে

NEWSVOb :  রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে আটটার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটের উপরের রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাফিক পুলিশের কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)।
আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

ঘটনাস্থলে পল্টন থানা পুলিশ উপস্থিত রয়েছে। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে। তবে উপস্থিত জনতা দাবি করছে এটা ছোটখাটো কোন বোমা হতে পারে।

আহতরা জানান, রাতে গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন ডন প্লাজার সামনে দায়িত্বরত অবস্থায় হঠাৎ করেই কে বা কারা ককটেল ছুড়ে মারে। সেটি বিস্ফোরণ হলে তারা আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিফ সার্জেন্ট রাফি বলেন, ‘ঘটনার সময় আমি পাশেই ডিউটি করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমি বারুদের গন্ধ পেয়েছি এবং অনেক ধোঁয়া দেখতে পাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী

রাজধানীতে হঠাৎ বিস্ফোরণ, ৩ পুলিশ আহত

আপডেট এর সময় : ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯