ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

রাজধানীতে হিজবুত তাহ্‌রীরের মিছিল, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৪২৯ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ   অনলাইন ডেস্কঃ   রাজধানী বায়তুল মোকাররম এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহ্‌রীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর মিছিলটি শুরু হয়।

এ সময় মিছিলটি পল্টন মোড় দিয়ে বিজয় নগরের দিকে অগ্রসর হয়। ব্যারিকেড থাকলেও পুলিশের সদস্য কম থাকায় তা ভেঙে সামনে দিকে এগোয় মিছিলটি। এরপর আবারও সামনে ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকানোর চেষ্টা করে পুলিশ। তবে এ যাত্রায়ও সে চেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে পল্টন মোড় থেকে মিছিলটি ফিরে আসার সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে ঢুকে যায়। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দিয়েছে সেনাবাহিনী। বর্তমানে বায়তুল মোকাররম, নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে, আজ শুক্রবার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’–এর ডাক দেয়। সংগঠনটির এই ঘোষণাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসা মুসল্লিদের তল্লাশি করে প্রবেশের অনুমতি দেয়া হয়।

এদিকে, গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হিযবুত তাহ্‌রীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ ঘোষণা করে।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। হিযবুত তাহ্‌রীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

রাজধানীতে হিজবুত তাহ্‌রীরের মিছিল, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

আপডেট এর সময় : ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫