ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

রাস্তা কাঁপাতে তিন চাকার দুর্দান্ত বাইক আনলো ইয়ামাহা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
  • ১৭০ বার পঠিত হয়েছে

নিকেন জিটি নামে তিন চাকার নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনছে জাপানি প্রতিষ্ঠান ইয়ামাহা। ব্রিটেন ও আমেরিকায় ইতোমধ্যেই বিক্রিও শুরু হয়েছে নতুন এই বাইক।

এই বাইকের বিশেষত্ব হল, এর পিছনের সিটের পাশে ২৫ লিটারের প্যানিয়ার্স আছে। যাতে অনায়াসে অনেক জিনিস বহন করা যাবে। বাইকটির আরও আকর্ষণীয় বিষয় হল, এতে মোবাইল বা অন্য ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দেয়ার ব্যবস্থা আছে।

সাধারণ বাইক বেশি বাঁক নিয়ে ঘুরতে গিয়ে অনেক সময় স্কিড করে। কিন্তু নিকেনের সামনের দু’টি চাকা থাকায় সেটা ব্যালান্স করে।

ইয়ামাহার নতুন এই বাইকের সামনে রয়েছে চওড়া উইন্ডস্ক্রিন ও সিট। সেই সঙ্গে রয়েছে হিটেড হ্যান্ডলবার গ্রিপ।

তিন সিলিন্ডার ও ৬ গিয়ার বিশিষ্ট ৮৪৭ সিসির এই বাইকে রয়েছে ক্রুজ কন্ট্রোল। চতুর্থ গিয়ারের পর ঘণ্টায় গতি বেগ ৮০ কিলোমিটার ছুঁলেই আপনা আপনি কাজ করবে সেই কন্ট্রোলার।

এত সব সুবিধার একটি নিকেন জিটি’র মালিকানা পেতে বেশ মোটা অংকের টাকাও গুনতে হবে। ব্রিটেনে এই বাইকের মূল্য ধরা হয়েছে ১৩ হাজার ৫০০ পাউন্ড, আর যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ডলার (বাংলাদেশি প্রায় ১৪ লাখ টাকা)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

রাস্তা কাঁপাতে তিন চাকার দুর্দান্ত বাইক আনলো ইয়ামাহা

আপডেট এর সময় : ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮