ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

লাচ্ছা সেমাই তৈরীর ধুম পরিবেশে কোন বালাই নাই

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৬৪৪ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  ঈদ উল ফিতরকে সামনে রেখে সৈয়দপুরে লাচ্ছা-সেমাই তৈরির ধুম পড়েছে। বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত হওয়ায় সৈয়দপুরের হাতিখানা ক্যাম্পের জাহাঙ্গীর, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন জুম্মা পাড়ার সেলিম সহ বিভিন্ন পাড়া মহল্লায় প্রায় ১৫/২০ টি অস্থায়ী কারখানাগুলোতে নোংরা পরিবেশে নিম্নমানের উপকরণে তৈরি করা হচ্ছে ভেজাল লাচ্ছা-সেমাই। লাচ্ছা-সেমাইগুলো ভোক্তাদের চোখে মুখরোচক মনে হলেও এগুলো তৈরি হচ্ছে স্যাঁতস্যাঁতে মেঝে ও নোংরা পরিবেশে। ফলে স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এ সেমাইগুলো।

কয়েকটি কারখানা ঘুরে দেখা গেছে, নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে সেমাই। কর্মচারীদের মাথায় নেই ক্যাপ, হাতে নেই হ্যান্ডগ্লাভস। স্যাঁতস্যাঁতে মেঝেতে টিনের পাত্রের উপর বসে পা দিয়ে বানানো হচ্ছে খামির। এরপর অপরিষ্কার ডান ও বাম হাত দিয়ে তৈরি করা হচ্ছে সেমাইয়ের বল।

বল তৈরির পর গরুর চর্বি ও পামওয়েলের মিশ্রণে নিম্নমানের তেলে ভাজা হচ্ছে সেমাই। মেশানো হয় কৃত্রিম রঙ। ভাজা শেষে তৈরি হয়ে যায় চকচকে ঘিয়ে ভাজা লাচ্ছা-সেমাই। মাঝে মাঝে এক সপ্তাহ পুরোনো তেলের সঙ্গে নতুন তেল মিশিয়ে সেমাই ভাজার কাজ চলে দিনের পর দিন।এসব কারখানার মালিকরা মাঝে মাঝে দেশের নামী-দামী ব্র্যান্ডের সেমাইয়ের প্যাকেটে ঢুকিয়ে বিক্রি করছেন ভেজাল সেমাই। এরপর এ লাচ্ছা-সেমাইগুলো চলে যাচ্ছে নীলফামারী জেলার প্রতিটি উপজেলা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে। হাতিখানা ক্যাম্পের জাহাঙ্গীর আলম ও টার্মিনাল সংলগ্ন জুম্মা পাড়ার সেলিম প্রায় প্রতিদিনই নোংরা পরিবেশে চানাচুর ও রমজানের একটি মাস লাখ লাখ টাকা লাচ্ছা সেমাই তৈরী করে বাজারজাত করলেও ভোক্তা অধিদপ্তর তাদের বিরুদ্ধে কিছুই করেন না বলে অভিযোগ অনেকের।

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ওয়াসিম বারি জয় বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি লাচ্ছা-সেমাই মানবদেহের জন্য ক্ষতিকর। এ লাচ্ছা-সেমাই খেলে হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক, গ্যাস্ট্রিক-আলসারসহ কিডনির সমস্যা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

লাচ্ছা সেমাই তৈরীর ধুম পরিবেশে কোন বালাই নাই

আপডেট এর সময় : ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪