1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

লাশবাহী গাড়িতে ফেনসিডিল পাচার, ঢাকা থেকে গ্রেপ্তার ৬

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪০৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :    লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সে কাফনের কাপড়ে মোড়ানো চারটি  মৃতদেহ হঠাৎ কেউ অ্যাম্বুলেন্সের ভেতরে উঁকি দিলে চমকে যাওয়ার মত ।    চারটি লাশ, সাদা কাফনে মোড়া।

আধুনিক প্রক্রিয়ায় ফেন্সিডিল বহনের সময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২),  মোঃ সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমন (২৩)। ০৪ অক্টোবর ১৫.৩০ টায় শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স থেকে ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একটি লাশবাহী এ্যাম্বুলেন্স ও ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (গুলশান) উপকমিশনার মশিউর রহমান বলেন, এই দলটি এর আগেও ফেনসিডিল পাচার করেছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম ডিএমপি নিউজকে জানান,  কতিপয় মাদক ব্যবসায়ী কৌশল হিসেবে লাশবাহী এ্যাম্বুলেন্সের ভিতরে সাদা কাপড়ে মোড়ানো লাশের আদলে ফেন্সিডিল বহন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে একটি কালো রংয়ের মাইক্রোবাসে যাত্রী সেজে লাশবাহী গাড়ীর পিছনে আসছেন। উক্ত সংবাদের ভিত্তিতে ০৪ অক্টোবর দুপুরের দিকে শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স তল্লাশী করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেন্সিডিল ভর্তি বস্তা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এই কর্মকর্তা ডিএমপি নিউজকে আরো জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে এই রকম অভিনব কায়দায় ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা শহরে নিয়ে আসেন। এরপর ফেন্সিডিলগুলো সুযোগ বুঝে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করেন।

এ ঘটনায় শাহবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews