ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
  • ৮৪ বার পঠিত হয়েছে

লিবিয়াতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এ অবস্থায় দেশটির রাজধানী ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে চলতি সপ্তাহে আবারও অশান্ত হয়ে উঠছে লিবিয়া। চলতি সপ্তাহে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জরুরি অবস্থা (স্টেট অব অ্যালার্ট) ঘোষণা করেছে দেশটির সরকার।

এর প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরসমূহে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থানের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া লিবিয়ায় অবস্থানকারী প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮-তে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি

আপডেট এর সময় : ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯