1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্যামেরা ও লোগো ভাঙচুর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫৪১ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ    আজ ( বৃহস্পতিবার ১৪ মার্চ) সকাল ১১ টার দিকে ছোন্দহ রাঙ্গামাটি গ্রামে বাড়িঘর ভাংচুরের সংবাদ সংগ্রহ করতে সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি ও কাল বেলার সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানাসহ প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, আর টিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, মোহনা টিভির পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন, আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক ও মানবকন্ঠের সাঁথিয়া প্রতিনিধি এম.জে সুলভ ভাঙচুরকৃত ঘরবাড়ির ছবি তুলতে গেলে সাংবাদিকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে সন্ত্রাসীরা।

একপর্যায়ে  আর টিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম এগিয়ে গিয়ে ভিডিও করতে গেলে তার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিকের লোগো (বুম) ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়।

এ ঘটনায় মুঠোফোনে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ নাসির ও হেলাল নামের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিকরা এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় সাংবাদিকবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews