1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাংবাদিকের মেয়েকে ধর্ষণের পর হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ : পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকের কন্যা ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী (৯) কে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করে লম্পট ছগীর আকন (৪৫)।

ধর্ষকের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের জনসাধারণের আয়োজনে রোববার বেলা ১১টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখ সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রবীণ সাংবাদিক আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাংবাদিক মিজানুর রহমান মিজু, নাজমুল আহসান কবীর, জামাল এইচ আকন, ইসমাইল হোসেন হাওলাদার, উমন চৌধুরী শিক্ষক প্রতিনিধি দোলোয়ার হোসেন, স্বেচ্ছা সেবক দল সভাপতি আসাদুজ্জামান সোহেল, স্বেচ্ছাসেবী সংগঠক সাইফুল ইসলাম, রাসেল রায়হান, ছাত্রদল নেতা রুবেল আহম্মেদ, ছাত্র প্রতিনিধি অব্দুল্লাহ আল অভি ও নিহতের বাবা সাংবাদিক জুলফিকার আমীন সোহেল।

বক্তারা সিরিয়াল কিলার ছগীরকে গ্রেফতারের দাবি জানান এবং সারা দেশে ধর্ষকের পক্ষে কোনো আইনজীবীকে আদালতে না দাঁড়ানোর অনুরোধ জানান।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews