অনলাইন ডেস্কঃ সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এসব মামলায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিও দেয়া হবে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬; ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর অধীনে গত আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান।
এছাড়া বর্তমানে স্পিচ অফেন্স–সম্পর্কিত মোট ১ হাজার ৩৪০টি মামলা চলমান, যার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।
সরকারের দেয়া তথ্য মতে, স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনে ২৭৫টি মামলা চলমান রয়েছে।
সরকার স্পিচ অফেন্স-সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানানো হয়েছে সরকারি এই বিজ্ঞপ্তিতে।

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম
প্রতিনিধির নাম : 
















