1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭০ বার পঠিত হয়েছে
  নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে মাত্র ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। এরপরর জোড়া গোল করেন তহুরা খাতুন।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশর মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।

কোচ সাইফুল বারী টিটুর অধীনে মেয়েদের এটা প্রথম জয়। সাফের শিরোপা এনে দেওয়ার পর কোচের দায়িত্ব ছাড়েন গোলাম রব্বানী ছোটন।

বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে।

খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডিফেন্ডার আফিদা খাতুন হেডে গোল নিশ্চিত করেন।

১৬ মিনিটে মাঝমাঠ থেকে মারিয়া মান্ডা দুইজনকে কাটিয়ে বল দেন তহুরা খাতুনকে। তহুরা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৬০ মিনিটে লম্বা শট নিয়েছিলেন মাসুরা পারভীন। বক্সের ভেতরে উড়ে আসা সেই বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে প্লেসিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তহুরা।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা (স্বপ্না রানী), সানজিদা আক্তার (শামসুন্নাহার জুনিয়র), মারিয়া মান্ডা, রিতু পর্না চাাকমা (শাহেদা আক্তার রিপা) তহুরা খাতুন (সুমাইয়া) ও সাবিনা খাতুন (আকলিমা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews