1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

সোশ্যাল মিডিয়া জুড়ে তন্ময়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৯১ বার পঠিত হয়েছে

শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ থেকে জয় হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দীন এমপির একমাত্র ছেলে তন্ময়। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ও অত্যন্ত আকর্ষণীয় বাচনভঙ্গিতে দেওয়া বক্তৃতা দিয়ে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।

তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দীন এবারও বাগেরহাট-১ থেকে নৌকার প্রতিকে জয় হয়েছেন। আর মেঝ চাচা শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ থেকে নৌকার প্রতিকে জয় হয়েছন । তন্ময় নিজের চেহারা ও বাচনভঙ্গি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে।

২০০১ সালে প্রধানমন্ত্রী যখন বাগেরহাট-১ আসনে নির্বাচন করেন তখন থেকেই তন্ময় রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন। এরপর থেকে বিদেশে পড়ালেখার ফাঁকে ফাঁকে দেশে এলেই দলীয় অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

তন্ময় সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ক্ষণজন্মা নেতৃত্বেই গড়ে উঠবে আর্থ-সামাজিক উন্নত স্বপ্নের সোনার বাংলা। নৌকার জয়যাত্রা অব্যাহত থেকবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আমাদের ভালোবাসার বাংলাদেশ।

তন্ময় বলেন, দেশের প্রায় সাড়ে তিন কোটি নতুন তরুণ ভোটার, আমিও এই তরুণ প্রজন্মের একজন। আমাদের অনেক চাওয়া-পাওয়া আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বজন হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে আপোষহীন সংগ্রাম করে চলেছেন বাঙালি জাতির ভাগ্যোন্নয়নের জন্য।

তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন মা; আর মায়ের চেয়ে আপনতো কেউ নয়, আমাদের ধর্মেও সেটা উল্লেখ আছে। আমাদের সকলের যে সুন্দর সোনার বাংলা গড়ার স্বপ্ন তা একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews