1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

হজম সমস্যার সহজ সমাধান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ১৪৪ বার পঠিত হয়েছে

ডাঃ সুরভী আক্তার :হজমের সমস্যায় কম বেশি সকলেরই পড়তে হয়। একটু বেশি খেয়ে ফেললে কিংবা স্বাভাবিকের চাইতে একটু বেশি ভাজাপোড়া খাবার খাওয়ার অভ্যাস অনেককেই হজমের সমস্যায় পড়তে দেখা যায় ।

হজম সমস্যা সমাধানের রয়েছে কিছু প্রাকৃতিক সহজ উপায়। খুব সহজেই মুক্ত থাকা যায় হজম সংক্রান্ত সমস্যা থেকে।

* খাবার খাওয়ার আগে এক টুকরা আদার সঙ্গে অল্প পরিমাণ লবণ দিয়ে চিবিয়ে খান। এটা পাচক রস নিঃসরণে সাহায্য করে।

* হজমের সমস্যা কাটাতে হলে খাবার ভাল করে চিবিয়ে খান। অনেকেই খাবার সামান্য চিবিয়েই গিলে ফেলেন। এতে হজমের সমস্যা অনেকটাই বেড়ে যায়। খাবার যতোটা বেশি চিবিয়ে খাওয়া যায়, ততোই পাচক রস খাবারের সঙ্গে মিশে আপনার হজমে সাহায্য করবে।

* এক গ্লাস পানিতে এক চা-চামচ বেইকিং সোডা মিশিয়ে পান করলে গ্যাস ও পেটের ফাঁপাভাবের সমস্যা সমাধানে সাহায্য করে।

* হজমের সমস্যা দূর করতে ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি করে খান। ক্যালসিয়াম আমাদের হজমশক্তি উন্নত করতে ও পরিপাকতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে।

* টিনজাত বা প্রসেসড খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। টিনজাত প্রসেসড খাবার খেলে হজমে সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ, টিনজাত বা প্যাকেটজাত ওই খাবারগুলির দীর্ঘ দিন তাজা রাখতে কেমিক্যাল ব্যবহার করা হয়।

* হজমশক্তি বাড়াতে গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই গ্রিন টি হজমশক্তি বাড়ায় এবং আমাদের পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।গ্রিন টি না পান তবে আদা চা-ও খেতে পারেন। এতেও ভাল ফল পাওয়া যাবে।

* ঝাল খাবার খান: গ্রিন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে, লঙ্কার ক্যাপসাইসিন হজমশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর! খাবারে বুঝে শুনে ঝাল দিয়ে খেতে পারলে স্বাভাবিক ভাবেই হজমের সমস্যা অনেকটাই কমে যাবে।

*  শাক-সবজির পরিমাণ বাড়িয়ে দিন। শাক-সবজি খেতে পারলে হজমের সমস্যা নিজে থেকেই অনেকটা কমে যাবে।  শাক-সবজি দ্রুত হজম হয়ে যায় এবং হজমশক্তি বাড়াতেও সাহায্য করে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews