1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা) দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমেরিকার ১৯ টি বিমান ঘাটি লক করে ফেলেছে ইরান …

হাত পা বেঁধে অস্ত্রের মুখে জনতা ব্যাংকের ব্যবস্থাপকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৫৫ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ   পাবনার সাঁথিয়ায় জনতা ব্যাংকের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের পরিবারের সকল সদস্যদের হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  এ বিষয়ে মুখ না খুলতে  যাওয়ার সময় পরিবারের সদস্যদের কোরআন শপথ করানডাকাত দল।

জানাযায়, উপজেলার সাঁথিয়ার জনতা ব্যাংক আতাইকুলা শাখার ব্যবস্থাপক পৌরসভাধীন চোমরপুর গ্রামের মুন্জুরুল ইসলামের বাড়িতে রোববার দিবাগত রাত আড়াই টার দিকে রান্না ঘরের গ্রিল কেটে ৭ জনের একদল ডাকাত শোবার ঘরে প্রবেশ করে। মুখোশধারী ডাকাতেরা মুন্জুরুল ইসলাম ও তার স্ত্রী-কন্যাকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রাখে। এ সময় হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারির চাবি নিয়ে নেয় তারা। আলমারি থেকে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ও ১৭ ভরি স্বনালংকার ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতেরা যাওয়ার সময় এ ঘটনা কাউকে না বলার জন্য ওই পরিবারের সদস্যদের হাতে কোরআন রেখে শপথ করান।

জনতা ব্যাংকের ব্যবস্থাপক মুন্জুরুল ইসলাম জানান, ডাকাতরা ঘরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে, কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল আমাদের হাত পা বেঁধে জিম্মি করে ফেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় এজাহারের প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ( বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরির্দশন করেন এবং  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews