1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

হাসিনা, টিউলিপসহ ১২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৫৬ বার পঠিত হয়েছে

অনলাইন  ডেস্কঃ মঙ্গলবার (১৭ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এ আদেশ দেন।

দুদক ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ছয়টি মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা তামিলের সময়সীমা ছিল আজ। তবে শুধুমাত্র একটি মামলার তামিল প্রতিবেদন আদালতে জমা পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ১২ জনকে আগামী ১ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

যাঁদের নামে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন: শেখ হাসিনা, শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, সদস্য মো. খুরশিদ আলম, তন্ময় দাস, মো. নাসির উদ্দিন, সাবেক সদস্য মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রাজউকের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ।

গত ১৩ এপ্রিল আদালত শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে ১০ এপ্রিল একটি আলাদা মামলায় শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০২৪ সালের ২৬ ডিসেম্বর দুদক পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করে। এতে দেখা যায়, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্রকল্প থেকে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়।

এ বিষয়ে দুদক ছয়টি মামলা দায়ের করে এবং ১০ মার্চ এসব মামলায় অভিযোগপত্র অনুমোদন দেয়। এতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সাতজনসহ মোট ২১ জনকে আসামি করা হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews