ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

হোটেলে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী

নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ  আমেরিকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের মুখোমুখি হতে হলো দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে মার্কিন মুলুকে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। চঞ্চলের সঙ্গে সেখানে আরো ছিলেন ওপার বাংলার নামিদামি তারকারা। এর মাঝেই ঘটল অঘটন! ভোর সাড়ে পাঁচটায় আমচকাই হোটেলে বেজে উঠল ফায়ার অ্য়ালার্ম।

কেউ তখন গভীর ঘুমে, কেউ রাতের পার্টি সেরে মাত্রই শুয়েছেন। এর মধ্যেই এই কাণ্ড! ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে ছুটতে হয়েছে সবাইকে!

বর্তমানে যুক্তরাস্ট্রের শিকাগোতে একটি পাঁচতারকা হোটেলে রয়েছেন চঞ্চল চৌধুরী। বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়ে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন অভিনেতা। তারা যে হোটেলে অবস্থান করছিলেন সেখানের একটি কক্ষে শনিবার (স্থানীয় সময়) ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে চঞ্চল দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘ভোরবেলা হোটেলের প্রতিটি রুমের অ্যালার্ম বেজে গেল। কেউ হয়তো রুমে সিগারেট খেয়েছিল। ওইটা নিয়ে। কলকাতা ও ঢাকা থেকে একটা বিশাল টিম আসছি।

সবাই শুধু পাসপোর্ট নিয়ে বের হতে পারলেই বেঁচে যায়। লাগেজ রেখে নিচে নেমে পড়ি। লিফট বন্ধ হয়ে গেল। পরে সিঁড়ি দিয়ে নামতে হয়। এই অ্যালার্ম ২০ মিনিটের মতো বাজতে থাকল।

তারপর থামল। এর মধ্যে সবাই লবিতে জড়ো হলো। পরে অ্যালার্ম যখন থামল, তখন সবাই আবার সিঁড়ি বেয়ে যার যার রুমে যায়।’
ঘটনাটি কারিগরি ত্রুটি উল্লেখ করে চঞ্চল বলেন, ‘পরে জানতে পেরেছি, এটা কারিগরি ত্রুটি ছিল, কোনো একটা কারণে বেজে ওঠে। সাধারণত হোটেলে ধূমপান করলে এভাবে বেজে ওঠে। পুরোপুরি টেকনিক্যাল সমস্যা। অত রাতে রিসিপশনেও কাউকে পেলাম না। যখন অ্যালার্ম বন্ধ হয়ে গেল, যার যার মতো করে যার যার রুমে চলে গেলাম আরকি।’

টানা তিন দিনের বঙ্গ সম্মেলনের আয়োজন শেষ হয়েছে গতকাল শনিবার। সেখানে চঞ্চল চৌধুরীসহ ওপার বাংলার সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীলের মতো ব্যক্তিত্বরা হাজির ছিলেন। তবে এই ঘটনায় কেউ কোনোরকম ক্ষতির সম্মুখীন হননি বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

হোটেলে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী

আপডেট এর সময় : ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪