1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

১০০ কেজি গাঁজা ও কাভার্ড পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি :

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৮৪ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   জে রশিদ : রাজধানীর পল্লবী এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ সোহাগ সর্দার (২৮) ও ২। মোঃ তহিদ (২৬)।

শনিবার (৩ মে ২০২৫ খ্রি.) রাত ০৯:৪৫ ঘটিকায় পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি পিকআপসহ গাঁজা বিক্রয়ের জন্য পল্লবী থানাধীন কালসী মোড় এলাকার রাইজিং কাবাব এন্ড রেস্টুরেন্ট সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি সোহাগ সর্দার ও তাহিদকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews