1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯০ বার পঠিত হয়েছে

NEWSVOb.com:     রাজধানীর আব্দুল্লাপুর এলাকা হতে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ জাহিদ হোসেন (৩৫) (ড্রাইভার), মোঃ রাব্বি বেপারী (২৫), মোঃ জহিরুল ইসলাম (২৪) ও সূর্বনা কানিজ (২২)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

৩১ আগস্ট,২০১৯ সন্ধ্যা ৭.৫০ টায় উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বাংলাদেশ সীমান্তবর্তী জেলা বি-বাড়িয়া ও কুমিল্লা হতে গাঁজা ক্রয় করে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, ময়মনসিংহসহ অন্যান্য জেলায় পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করত।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা, বি-বাড়িয়া ও কুমিল্লা জেলায় বসবাসকারী গাঁজা ব্যবসায়ীরা ভারতীয় মাদক ব্যবসায়ীদের সাথে সীমান্তে অথবা মোবাইল ফোনে যোগাযোগ করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন  স্থান থেকে গাঁজা সংগ্রহ করত। এরপর তা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী গোপনীয় স্থানে লুকিয়ে রাখত। পরবর্তীতে তারা সুবিধা মত সময়ে বাংলাদেশে এনে বিভিন্ন জেলায় পাইকারি দরে বিক্রি করত। এক্ষেত্রে তারা মোবাইলের বিকাশ অথবা অন্য কোন মাধ্যমে টাকা লেনদেন করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews