১৫ ডিসেম্বরের মধ্যে অবৈধ ডিটিএইচ সংযোগ বন্ধ

NEWSVOb Des : ১৫ ডিসেম্বরের মধ্যে অবৈধ ডিটিএইচ সংযোগ না সরালে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, সারা দেশে অবৈধ ডিটিএইচ সংযোগের মাধ্যমে দেশি-বিদেশি চ্যানেল দেখানো হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। একই অপরাধ পুনরাবৃত্তি করলে, সাজা বাড়ার সাথে সাথে জরিমানা হবে তিন লাখ টাকা।

তথ্যমন্ত্রী জানান, সারাদেশে কয়েক লাখ অবৈধ ডিটিএইচ সংযোগ রয়েছে, যা সংযোগ এসেছে ভারতের বাজার থেকে।

তিনি জানান, এসব সংযোগে অর্থ হুন্ডির মাধ্যমে পাচার হয়ে যায় বিদেশে। যার পরিমাণ প্রায় ৭ থেকে ৮০০ কোটি টাকা। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।

তিনি জানান, সরকার দুটি ডিটিএইচ-এর অনুমোদন দেয়া আছে। এ মুহুর্তে ডিটিএইচ-এর আর কোন অনুমোদন দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *