1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি এলেক্স কাল্লুকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ:

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৯২ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ   জে রশিদ :  রাজধানীর কলাবাগান এলাকা থেকে ১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগন থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- রকি এলেক্স কাল্লু (২৩)।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ০৫:১০ ঘটিকায় কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট, মোজাম্মেল সাহেবের বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানার একটি চৌকস দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত রকি এলেক্স কাল্লুকে ফ্ল্যাটের ভিতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষী ও বাড়ির মালিকের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে রকি এলেক্স কাল্লুকে গ্রেফতার করা হয়। এরপর ফ্ল্যাট তল্লাশি করে কাল্লুর দেখানো মতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। এ ঘটনায় কলাবাগান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত কাল্লু পেশাদার মাদক কারবারি। সে তার পালিয়ে যাওয়া সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ গাঁজা সংগ্রহ ও বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews