Nnwsvob.com. ডেস্ক ঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দিনমজুর, দরিদ্র মানুষদের তালিকা তৈরি করে তাদের ফ্রি সবজিসহ নিত্যপণ্য দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিদিন তালিকাভুক্ত এক হাজার পরিবার মাত্র ১ মিনিট অবস্থান করে বিনামূল্যে সবজিসহ নিত্যপণ্য নিতে পারবেন সেনাবাহিনীর ‘১ মিনিটের বাজার’ থেকে। বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ওয়াসা মোডের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসে প্রথম দিনের ‘১ মিনিটের বাজার’। তালিকায় থাকা আশপাশের এক হাজার দরিদ্র পরিবার এই বাজারে এসে বিনামূল্যে তাদের পছন্দের সবজি বাসায় নিয়ে যান। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন বিগ্রেডের উদ্যোগে পরিচালিত এ বাজারের জন্য সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, রাউজানসহ বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্য প্রথমে সবজি কেনা হচ্ছে। পরে এলাকাভিত্তিক দরিদ্র দিনমজুর পরিবারের তালিকা করে ‘১ মিনিটের বাজার’ এর মাধ্যমে এসব সবজি বিতরণ করা হচ্ছে। যে এলাকায় যাদের তালিকা করা হয়, তাদের পাশের কোনো এক সুবিধামতো জায়গায় এ ফ্রি সবজি বাজার বসানো হচ্ছে। সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী বাংলানিউজকে বলেন, তালিকায় যাদের নাম লেখা হয়, তাদের একটি টোকেন দেওয়া হয়। বাজারে ঢোকার সময় তারা সেই টোকেন দেখিয়ে পছন্দের সবজি ফ্রি নিয়ে যেতে পারেন। তিনি বলেন, এ ফ্রি সবজি বাজার চট্টগ্রামের প্রতিটি এলাকায় যাবে। আগামী একমাস এলাকাভিত্তিক প্রতিদিন এক হাজার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি সবজি দেওয়া হবে।
শিরোনাম :
দ্বিতীয়বার মাস সেরা মুশফিক
মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা
শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ
শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
১ মিনিটের বাজারে হাজার পরিবারকে ফ্রি সবজি দিচ্ছে সেনাবাহিনী
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- ১২৮ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
















