ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৪০১ বার পঠিত হয়েছে

  নিউস ভয়েস অফ বাংলাদেশ   নিজস্ব প্রতিবেদক :  ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা। গ্রেফতারকৃতরা হলো: ১। আব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)।

শনিবার (৯ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ০৩:৫৫ ঘটিকায় গুলশান-২ এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ ও গাড়ি উদ্ধার করা হয়।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি বাসা হতে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান গুলশানের বাইরে নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে টহল পুলিশ উক্ত সড়কে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ০৩:১০ ঘটিকার সময় একটি প্রাইভেটকার ও একটি জিপ সন্দেহজনক বাসা থেকে বের হলে পুলিশ গাড়ি দুটিকে থামার নির্দেশ দেয়। এসময় প্রাইভেটকারটি পুলিশের সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত জিপগাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাকডালা এবং সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮টি কার্টুনে বিভিন্ন ব্র্যান্ডের ৩৯০ বোতল বিদেশি মদসহ উক্ত গাড়িতে থাকা কুদ্দুস ও অপুকে গ্রেফতার করে। এছাড়া অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি ও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

আপডেট এর সময় : ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫