ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

বইমেলার আলোচিত তিনটি উপন্যাস

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ১৭৩ বার পঠিত হয়েছে

প্রতি বছরের মত এবারও অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে হাজার হাজার বই! অসংখ্য বইয়ের ভীড়ে লেখার মান দিয়ে ইতিমধ্যেই পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে, এমন তিনটি উপন্যাস নিয়ে আজকের আয়োজন।

এই পথে আলো জ্বেলে: আনিসুল হক প্রতিনিয়ত মনোমুগ্ধকর বই উপহার দেয় পাঠকদের কে। ‘এই পথে আলো জ্বেলে’ বইটি  আনিসুল হকের আরেকটি কালজয়ী সৃষ্টি হতে যাচ্ছে। তিনি তার বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আলোচিত জীবনের বাইরে তার সাধারণ জীবন যাপনের অসাধারন কিছু গল্প বা মুহূর্ত। ইতিহাস তো শুষ্ক হয়। ইতিহাসে প্রাণবন্ত মানুষকে পাওয়া যায় না। যে মানুষ খায়, ঘুমায়, স্বপ্ন দেখে; সেই মানুষটাকে পাওয়া যায় না। এখানে সেই প্রাণবন্ত বঙ্গবন্ধুকে চোখের সামনে দেখা যাচ্ছে এমন ভাবেই উপস্থাপনের চেষ্টা করেছে। এটাই আমাদের জন্য পাওয়া যে আমরা অন্যরকম জাতির পিতাকে দেখেছি এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায়। বইটি পাওয়া যাচ্ছে প্রথমা প্রকাশনীতে।

 নির্বাসন: এই সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখকের তালিকা করতে বসলে সবার উপরে যে নামটা থাকবে, সেটা নিঃসন্দেহে সাদাত হোসাইনের। অনেকে তো সাদাত হোসাইনকে খোদ হুমায়ূন আহমেদের সঙ্গেও তুলনা করছেন। তুলনা করার মতো সময় হয়তো এখনও আসেনি, তবে এটা তো সত্যি যে সাদাত হোসাইন পাঠকদের কাছে নিজের একটা জাত চেনাতে সক্ষম হয়েছেন। এবারের একুশের বই মেলায় সাদাত হোসেনের নির্বাসন নামে বই প্রকাশ পেয়েছে। নির্বাসন এমন একটা গল্প, যে গল্প কখনো উড়ে যেতে যেতে সুতোর টানে দাঁড়ায়, ফিরে আসে নাটাইয়ের কাছে। আবার কখনো সুতো ছিঁড়ে উড়ে যায় অসীম আকাশে। সেই আকাশ কখনো মেঘ থমথমে বৃষ্টির, কখনো কালো রোদ্দুরের। নির্বাসন তাই জীবনের অন্য নাম। বইটি পাওয়া যাচ্ছে অন্যধারা প্রকাশনীতে।

 বিবিয়ানা: প্রবীণ লেখকদের পাশাপাশি এই প্রজন্মের যে কয়েকজন ভালো লিখছেন এবং নিজেরা পাঠকদের তাদের  কাছাকাছি নিয়ে আসতে পেরেছে এবং পাঠকদে্র কে তারা নতুন করে বইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে! তাদের ভেতরে  কিঙ্কর আহসান অন্যতম। কিঙ্কর আহসানের লেখার একটি  স্বতন্ত্র্য বৈশিষ্ট্য আছে। তিনি বেশ মায়া নিয়ে লেখেন, তার গভীর বাক্য বিন্যাসবোধ পাঠককে ভাসিয়ে নিয়ে যায় এক সুন্দর অনুভূতির যাত্রায়। সম্প্রতি বইমেলা ২০১৯-এ কিঙ্কর আহসানের ‘বিবিয়ানা’ নামক একটি নতুন উপন্যাস প্রকাশিত হয়েছে। বইমেলা এখনো চলমান, কিন্তু এর মধ্যেই যারা বইটি সংগ্রহ করেছেন তাদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বইটি আলোচিত। অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

বইমেলার আলোচিত তিনটি উপন্যাস

আপডেট এর সময় : ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯