ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঢাকায় এখন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
  • ৯৬ বার পঠিত হয়েছে

 Nnwsvob.com.ঢাকা  বিনোদন ডেস্ক:     কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। জানা গেছে এই অভিনেত্রী ঢাকায় আসছেন। হঠাৎ শ্রাবন্তী কেনও ঢাকায় আসছেন তার খোঁজ নিয়ে জানা যায়,  রাজধানীতে চলছে নির্মাতা শামীম আহেমদ রনির ‘বিক্ষোভ’ ছবির শুটিং। গত সোমবার থেকে শুরু হয়েছে এর শেষ লটের কাজ। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন শান্ত খান। আর তার বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘ছবির শেষ লটের শুটিং চলছে। শুটিংয়ে অংশ নিতে আগামীকাল ঢাকায় আসছেন শ্রাবন্তী। আর ১০ জানুয়ারি থেকে তিনি এফডিসিতে শুটিংয়ে অংশ নেবেন।’

তিনি আরও বলেন, ‘রাজধানীর আফতাব নগরে এবার শুটিং শুরু করেছি। আজ এফডিসিতেও কাজ করবো। আশা করি, সপ্তাহখানেক কাজ করলেই “বিক্ষোভ”র শুটিং শেষ হয়ে যাবে। এরপর মুক্তির প্রস্তুতি নেব।’

জানা গেছে, ‘বিক্ষোভ’ ছবিতে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে। নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে ছবির গল্প। এটি লিখেছেন নির্মাতা শামীম আহমেদ রনি নিজেই। আর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া।

ছবির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সানি লিওনির একটি আইটেম গান। কোনালের গাওয়া ‘সানি সানি সানি’ গানটিতে পারফর্ম করেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। গত বছর ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে এর দৃশ্যধারণ করা হয়। শ্রাবন্তীর পাশাপাশি এতে আরও অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চুসহ অনেকে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

ঢাকায় এখন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী

আপডেট এর সময় : ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০