1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

হাইকোর্টের ১৮ বিচারপতির শপথ গ্রহণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৮৮ বার পঠিত হয়েছে

Nnwsvob.com. ডেস্ক সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ নিয়েছেন।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে আজ এ কথা জানান। তিনি বলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভার্চুয়াল পদ্ধতিতে আজ বেলা ৩ টায় হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ১৮ বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন। শপথ পাঠ অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগন যুক্ত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর।
যে ১৮ জন বিচারপতি শপথ নেবেন তারা হলেন:- মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম ও মো. রিয়াজ উদ্দিন খান। মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।
এর আগে ২০১৮ সালের ৩০ মে এই ১৮ জন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান।
দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতি গতকাল তাদের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এই নিয়োগের বিষয়টি গতকাল শুক্রবার প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
আজ শনিবার ৩০ মে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ২৮ মে সুপ্রিমকোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভার বিষয়টি জানানো হয়েছিল।

সূত্র : বাসস

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews