1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে ১০৬ ম্যাজিস্ট্রেট

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৯০ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধের এই সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

বুধবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির কোড ১০ (৫) এর অধীনে ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার নিয়োগ করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ে ঘরের বাইরে বের হতে না করা হয়েছে।

এতে আরও বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ের সংশ্নিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি সময় নির্ধারণ করবেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews