1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

মহামারীতে কমেছে কনডম বিক্রি, জানালো বিশ্বের সর্ববৃহৎ কনডম প্রস্তুতকারক কোম্পানি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ   গত দু’বছরে মহামারীর কারণে কনডমের ব্যবসাতেও ভাঁটা পড়েছে। গত দুবছরে লকডাউন আর করোনার বাড়বাড়ন্তের মধ্যে অনেকেই কনডম কেনেননি, পরিসংখ্যান তেমনটাই বলছে।

বিশ্বের অন্যতম বৃহৎ কনডম প্রস্তুতকারক কোম্পানি মালয়েশিয়ার কারেক্স। বিশ্বের যত কনডম বিক্রি হয় তার প্রতি পাঁচটার মধ্যে একটা কারেক্সের। নিকেই এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে কারেক্সের সিইও গো মিয়া কিয়াট জানিয়েছেন, “কোভিড মহামারীর মধ্যে বিগত দু’বছরে কনডমের ব্যবহার কমে গেছে ৪০ শতাংশ। অথচ হওয়ার কথা ছিল উল্টোটাই। লকডাউনে বাড়ি বসে বসে আরও বেশি করে কনডম ব্যবহার করার কথা ছিল মানুষের, তেমনটাই মত ওই কোম্পানির। লকডাউন ঘোষণার পরই তারা জানিয়েছিলেন এবার তাদের ব্যবসা আরও বাড়বে।”

 

কারেক্স জানাচ্ছে, “কনডম বিক্রি কমে যাওয়ার একটা বড় কারণ হতে পারে কোভিডের জন্য হোটেল বন্ধ হয়ে যাওয়া। বাড়ির বাইরে নিভৃতে সময় কাটানোর সুযোগ, প্রিয়জনের সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ এই দু’বছরে চোখে পড়ার মতো কমেছে।”

 

বছরে ৫.৫ বিলিয়ন কনডম প্রস্তুরকারক কোম্পানি কারেক্স বিশ্বের ১৪০টি দেশে ব্যবসা পরিচালনা করে আসছে।

 

এদিকে এই ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য এ বছরের মাঝামাঝি কারেক্স, সার্জিকাল গ্লাভ তৈরির কারখানা খুলতে যাচ্ছে থাইল্যান্ডে।

 

(এই লেখাটি তৈরি করা হয়েছে দ্য ওয়াল ও নিকেই এশিয়ার প্রতিবেদনের ওপর ভিত্তি করে।)

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews