1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী

গ্রীসে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার সিআইডি :

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৯২ বার পঠিত হয়েছে

 Newsvob.com.:  নিজস্ব প্রতিবেদক  : সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট মানব পাচারকারী চক্রের ০১ (এক) সদস্যকে গ্রেফতার করেছে। সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় মানব পাচার অপরাধ দমন ইউনিটের এসআই আব্দুস সামাদ মোল্লার নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ ছালাউদ্দিন (৪১), পিতা-মৃত মোঃ মোফজাল আহমেদকে গত ০৭/১১/২০২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৪৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার রমনা থানাধীন শান্তি নগর এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মানব পাচারকারী দলের সদস্য।

উক্ত আসামী অন্যান্য আসামীদের সহায়তায় ০৬জন ভিকটিমকে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে গ্রীস পাঠানোর আশ্বাস দেয়। ভিকটিমগন ধৃত আসামীর কথায় প্রলুব্ধ হয় এবং ভিকটিমদের নিকট থেকে মোট ৩,৭৫০,০০০/- টাকা উক্ত আসামীসহ তাদের সহযোগীরা গ্রহন করে। ধৃত আসামী সে এবং তার সহযোগীরা বিভিন্ন লোকজনের কাছ থেকে বিদেশ প্রেরণের কথা বলে আরো টাকা হাতিয়ে নিয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

উক্ত ঘটনায় গোয়াইনঘাট (সিলেট) থানার মামলা নং ০৫(৩)২০ ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯/১০ রুজু করা হয়। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিআইডির  মানব পাচার অপরাধ দমন ইউনিট কাজ করে যাচ্ছে।

j/r

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews