1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোন পক্ষ নিতে নয়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভিসানীতি: মিলার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত হয়েছে

 Newsvob.com.: অনলাইন ডেস্কঃ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, শুক্রবার যখন ভিসানীতি কার্যকরের ঘোষণা দিয়েছি, তখনই বলেছি যে এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দল- সবাই অন্তর্ভুক্ত রয়েছে। কোনো পক্ষ নিতে নয়, বরং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত ও সমর্থন করতেই যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করেছে। স্থানীয় সময় সোমবার ( ২৫ সেপ্টেম্বর ) ওয়াশিংটনে করা সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।

মার্কিন ভিসানীতি কার্যকর করার ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করা হয়, তাহলে বাংলাদেশের জনগণও নিষেধাজ্ঞা আরোপ করবে। এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলেননি ম্যাথু মিলার। তবে মার্কিন ভিসানীতি কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নির্বাচনের আগে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটামের বিষয়ে মিলারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ২৪ সেপ্টেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেল পরিদর্শনে গিয়ে বলেছিলেন, গণমাধ্যম কর্মীরাও যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মিলার বলেন, আমরা কী বলেছিলাম, তা মনে করে দেখুন। ভিসা সংক্রান্ত তথ্য মার্কিন গোপন নথি হওয়ায় তা আমরা প্রকাশ করিনি। আমরা নির্দিষ্ট কারো নামও ঘোষণা করিনি যার ওপর এটা প্রযোজ্য হবে। তবে এটি স্পষ্ট করে দিয়েছি যে, আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews