ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘পিটার হাস কোথায় গেছেন, তা সরকার জানে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ৪২৫ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ :   হঠাৎ করেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি কোথায় গেছেন এ নিয়ে নানারকম তথ্য ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলছেন তিনি শ্রীলঙ্কার কলম্বো গেছেন, আবার কিছু গণমাধ্যম বলছে তিনি ওয়াশিংটন যাচ্ছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, পিটার হাস কোথায় গেছেন, সরকার সেটি জানে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেহেলী সাবরিন বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।

তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা কোনো স্টেশন ত্যাগ করলে জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।

এদিকে কী কারণে হঠাৎ পিটার হাস ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন (১৫ নভেম্বর) সকালে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপরও জোর দেন মার্কিন এই রাষ্ট্রদূত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

‘পিটার হাস কোথায় গেছেন, তা সরকার জানে

আপডেট এর সময় : ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩