ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ  শনিবার ডিবি প্রধানের বাসায় যান ইফতার করেন শাকিব খান । এ সময় ডিবি প্রধানের পরিবারের সঙ্গে বসে এক সঙ্গে ইফতার করেন শাকিব খান। এ সময় শাকিব খানের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এ সময় বাংলা সিনেমার প্রচার ও প্রসারে শাকিব খান হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন।

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগে শাকিব খান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান। গতবছর কোরবানির ঈদে তুমুল জনপ্রিয় প্রিয়তমা গানের প্লে-ব্যাক জুটি বালাম-কোনালের কণ্ঠে গাওয়া এ গান ইতোমধ্যেই মন জয় করেছে দর্শকদের।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *