৭৭ বোতল বিদেশী ব্র‍্যান্ডের মদ ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

   নিউস ভয়েস অফ বাংলাদেশ :  জে রশিদ –  ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি.রাজধানীর বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনের রাস্তা থেকে ৭৭ বোতল বিদেশি ব্র‍্যান্ডের মদ ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাজু (৩৮) ও মোঃ মেহেদী হাসান (৩২)।
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) দুপুর আড়াই ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর হতে প্রাইভেটকার ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্র জানায়, সোমবার দুপুর আড়াই ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িতে থাকা রাজু ও মেহেদীকে জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে মদ আছে বলে স্বীকার করে। তখন তাদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ডালায় চারটি পাটের বস্তা থেকে সর্বমোট ৭৭ বোতল বিদেশি বিভিন্ন ব্র‍্যান্ডের মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৫৭.৭৫ লিটার এবং আনুমানিক মূল্য দুই লক্ষ ৩১ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
থানা সূত্রে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *