1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

মোসাদের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৮৪ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ   তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি প্রধান কেন্দ্রকে লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোরবেলা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ইউনিট মোসাদ কেন্দ্রের ওপর এই হামলা চালায়। অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও, ইসরায়েলের সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা শাখা ‘আমান’ এবং তেল আবিবে অবস্থিত মোসাদের কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই কেন্দ্রটি হত্যাকাণ্ড ও গুপ্তচরবৃত্তিমূলক ষড়যন্ত্রের পরিকল্পনার জন্য ব্যবহৃত হতো।

এছাড়াও হামলার পর ধ্বংসপ্রাপ্ত ওই ভবনে আগুন ধরে যায় বলেও জানিয়েছে আইআরজিসি।

এই হামলাকে আইআরজিসি ‘প্রতিশোধমূলক’ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে বলেছে, ইসরায়েল কর্তৃক ১৩ জুন থেকে ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোর ওপর বিনা উসকানিতে চালানো বিমান হামলার জবাব হিসেবে এই পাল্টা আঘাত হানা হয়েছে।

এর আগে গত শুক্রবার ইসরায়েলে শুরু হওয়া আগ্রাসনের ফলে ইরানে অনেক মানুষের মৃত্যু হয়েছে। শহীদ হয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews