1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী

দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

  নিউস ভয়েস অফ বাংলাদেশ  : ৬ মার্চ, ২০২৬ :  দিনাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করেছে। এ লক্ষ্যে সীমান্তজুড়ে টহল জোরদার করার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি  বলেন, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে দিনাজপুর জেলার প্রায় ১৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সেইসঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি সেক্টর কমান্ডার বলেন, কোনভাবেই যেন সীমান্ত দিয়ে ভারতে জ্বালানি তেল পাচার হতে না পারে; সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি সূত্রটি জানায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews