ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

মহান স্বাধীনতার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “জাতীয় প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

   নিউস ভয়েস অফ বাংলাদেশ ,মো: আনিসুল রহমান মোল্লা.:  মহান স্বাধীনতার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “জাতীয় প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজতন্ত্রী দল (বাংলাদেশ জাসদ)-এর উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাব-এর মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ আবু সালাম

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া এবং সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু সালাম বলেন, মহান স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বাঙালি জাতি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। স্বাধীনতার চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও ত্যাগের মূল্যবোধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে শরিফ নুরুল আম্বিয়া বলেন, মহান স্বাধীনতার চেতনা শুধু একটি ঐতিহাসিক অর্জন নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, মনজুর আহমেদ মঞ্জ সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু, মইনুল ইসলাম শামীম, প্রচার সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, স্থায়ী কমিটির সদস্য ডা. মোস্তাক হোসেন এবং সহ-সম্পাদক মোঃ সোলেমান দেওয়ান

বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার প্রকৃত লক্ষ্য বাস্তবায়নে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে টেকসই করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, নৈতিক নেতৃত্ব এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার

মহান স্বাধীনতার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “জাতীয় প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট এর সময় : ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬