অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে গুলিবিদ্ধ হন তিনি। নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও তার এমন সিদ্ধান্তের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত জাহাঙ্গীর সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।