1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

মহাজোটের প্রার্থীর পক্ষেই কাজ করবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ১০৩ বার পঠিত হয়েছে

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মনোনীত মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সোনারগাঁ রয়েল রিসোর্টে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু মঙ্গলবার সকালে জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় কর্মী সভার মাধ্যমে মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু ও নারায়ণগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট হোসনে আরা বাবলী।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরজাহান, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সিদ্দিক মোল্লা, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী, সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক মিয়া, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু বকর সিদ্দিক বাবুল, আব্দুল বাসেত মেম্বার, আব্দুল বাতেন ও সামসুদ্দিন খাঁন আবুসহ অন্যান্য নেতাকর্মীরা।

বর্ধিত সভা শেষে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদেরকে সাথে নিয়েই আজীবন সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন। এছাড়া গত ৫ বছর এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোন ভুল-ত্রুটি করে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থণা করেন।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের নেত্রী হলেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সোনারগাঁয়ে মহাজোটের প্রার্থী দিয়েছেন। আমরা তার সিদ্ধান্তকে মেনে নিয়ে মহাজোটের প্রার্থীর পক্ষেই কাজ করবো।

আমি মহাজোটের প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবো এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews