1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী

পিএস পেলেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ১১২ বার পঠিত হয়েছে

জনপ্রশাসন মন্ত্রণালয় সদ্য গঠিত মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে। মন্ত্রিসভার ৪৬ সদস্যের পিএস নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ জানুয়ারী) আদেশ জারি করেছে। নিয়োগ পাওয়া কর্মকর্তারা সবাই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।

‘দ্য মিনিস্টারস, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১৬’ অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব নিয়োগ দেয়া হয়।

মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যতদিন এই পদে থাকবেন বা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

গত সোমবার নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে মোট সদস্য ৪৬ জন। নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার ১৫ জন থাকলেও তাদেরও নতুন পিএস নিয়োগ দেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখ ৩১ জন, যদিও এর মধ্যে চারজন ২০০৯ সালের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews