1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

মার্চে উপজেলা নির্বাচন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ১০১ বার পঠিত হয়েছে

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সারাদেশে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন। এজন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।’

এসএসসি, এইচএসসি ও রমজানের বিষয় বিবেচনায় রেখে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

ইসি সচিব বলেন, ‘প্রথমে চার ধাপে আটটি বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদ শেষ না হওয়ার কারণে যেগুলো বাকি থাকবে, সেগুলোতে পরের ধাপে ভোটগ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews