ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন সেই অস্ত্রধারী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ১৪৭ বার পঠিত হয়েছে

দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ুরপঙ্খী’ উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টাকালে অস্ত্রধারী যুবক পাইলটকে পিস্তল ঠেকিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেয়ার দাবি জানান। তবে পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে ঠান্ডা মাথায় বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম হন। সেনা কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় আটকের পর মাহদী নামের ওই যুবক মারা গেছেন।

পুলিশের বিশেষ শাখার ডিআইজি আকমল হোসেন জানান, বিমানটি যখন মধ্য আকাশে তখন এক যাত্রী ককপিটে ঢুকে পাইলটকে পিস্তল ধরে বলেন, আমাকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিতে হবে। তবে পাইলট কৌশলে বিমানটি জরুরি অবতরণ করেন।

ওই বিমানে থাকা সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলও একটি টেলিভিশনকে বলেছেন, অস্ত্রধারী পিস্তল ঠেকিয়ে পাইলটের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেয়ার সুযোগ চেয়েছিলেন।

প্রায় দুই ঘণ্টার কমান্ডো অভিযান শেষে চট্টগ্রামের জিওসি এস এম মতিউর রহমান সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, অভিযানের শুরুতে ওই যুবককে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে ২৫/২৬ বছর বয়সী সেই যুবক তাতে সাড়া না দিয়ে গুলি চালান। কমান্ডোরা পাল্টা গুলি চালালে তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

ওই যুবক কেন এই ঘটনা ঘটালেন এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিওসি বলেন, অল্প সময়ের মধ্যে তার কাছ থেকে বিস্তারিত জানা যায়নি। তবে পাইলটকে পিস্তল ঠেকিয়ে ওই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলিয়ে দেয়ার দাবি করেন। এছাড়া তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে চান। তবে পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে কৌশলে তাকে কথোপকথনে ব্যস্ত রেখে বিমানটি জরুরি অবতরণে সক্ষম হন।

পাইলট জানিয়েছেন, ওই যুবক অস্ত্র ঠেকালেও তার কোনো ক্ষতি করতে চাননি। ভালো আচরণই করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন সেই অস্ত্রধারী

আপডেট এর সময় : ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯