1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

সাভারে গরুর খামার দিলেন ডিপজল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ১০৫ বার পঠিত হয়েছে

মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল গরুর খামার দিয়েছেন। অনেকটা শখের বশে তিনি এ খামার দিয়েছিলেন। এখন এটি বড় আকার ধারণ করেছে। তার খামারে এখন একশ’র বেশি গরু রয়েছে। পর্যায়ক্রমে তার আয়তন আরও বৃদ্ধি করবেন। সাভারের ফুলবাড়িয়ায় তার এই খামার। খামার থেকে দৈনিক প্রায় পাঁচশ’ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। শখের বশে করলেও এখন তিনি এটিকে বাণিজ্যিকভাবে নিয়েছেন। তার দেখাদেখি সাভারের বিভিন্ন এলাকার আশপাশের অন্যরাও গাভী পালনের দিকে ঝুঁকেছেন। ডিপজল বলেন, প্রতিদিন আমরা নিজেদের প্রয়োজনে অনেক কিছু করে থাকি। প্রথমে নিজের জন্য ফ্রেস দুধের কথা চিন্তা করে গরু পালন শুরু করি। পরে ভাবলাম সকলকে যদি ফ্রেস দুধ দিতে পারি তাহলে সবাই খাটি দুধ পাবে। বাজারের দুধে যে পরিমাণ ভেজাল থাকে তা থেকে কিছু মানুষকে যদি মুক্তি দেয়া যায়, তবে আমার এই উদ্যোগ সার্থক হবে। তিনি গরুর অন্য খামারিদের পরামর্শ দিয়ে বলেন, গরুর খামারের মাধ্যমে অনেকে লাভবান হন। স্বাবলম্বী হতে পারেন। তাই হেলায় সময় পার না করে, গরুর খামার দিলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। ডিপজল বলেন, একজনের জায়গা আছে সে গরু পালন করতে চায় না। আরেক জনের জায়গা না থাকা সত্তে¡ও গরু পালন করতে চায়। যাদের জায়গা আছে তাদের উচিত গরু পালন করা। যাদের জায়গা নাই, অথচ গরু পালন করতে চায়, তাদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা উচিত। সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণ দিলে তারা গরু পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। কোরবানির সময় আমাদেরকে আর বিদেশি গরুর উপর নির্ভর করতে হবে না। দুধের চাহিদাও পূরণ হবে। তাই সরকারের কাছে অনুরোধ করবো দেশের দুধের চাহিদা পূরণ করতে যারা গরু পালন করতে চান তাদের সুবিধা দেওয়া হোক। তিনি বলেন, স্বল্প সময়ে স্বাবলম্বী হতে চাইলে অনেকে গরু পালন শুরু করতে পারেন। অল্প সময়ে সাবলম্বী হতে হলে গরুর খামার দেয়ার বিকল্প নেই।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews