1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ড ভ্রমণে সতর্কতা জারি বাংলাদেশের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ১২৫ বার পঠিত হয়েছে

নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে সরকার। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গত শুক্রবার জুমার নামাজের সময় জঙ্গি ব্রেনটন টারান্ট হামলা চালায়। হামলার ঘটনায় এই সতর্কতা জারি করা হলো।আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে সরকার। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডে যারা ভ্রমণ করতে চান, তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন নোটিশ জারি করেছে। দেশটিতে সাম্প্রতিক নৃশংস হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশিদের সেখানে ভ্রমণের ব্যাপারে সতর্ক করছি।

আব্দুল মোমেন জানান, ক্রাইস্টচার্চে দুই মসজিদে বন্দুকধারীর গুলিতে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁরা হলেন ড. আবদুস সামাদ, হোসনে আরা, মোজাম্মেল হক, এম জাকারিয়া ও ওমর ফারুক। আহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে লিপির অবস্থা গুরুতর। এ ছাড়া শাওন নামের একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ডে নিহত ব্যক্তিদের শনাক্ত করতে বাংলাদেশ থেকে পরিবারপ্রতি একজন আত্মীয়কে নিয়ে যাবে দেশটির সরকার। সেখানে যাওয়ার খরচও নিউজিল্যান্ড সরকারই বহন করবে।

প্রসঙ্গত, গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে আল নুর ও লিনউড মসজিদে হামলা চালায় জঙ্গি ব্রেনটন টারান্ট। হামলায় ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন।

হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান সে সময় নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। হামলার পর গ্রেপ্তার জঙ্গি টারান্টকে গত শনিবার আদালতে হাজির করা হয়। আদালত আগামী ৫ এপ্রিল পর্যন্ত তাঁর রিমান্ড মঞ্জুর করেন। ২৮ বছর বয়সী জঙ্গি ব্রেনটন অস্ট্রেলিয়ার নাগরিক।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews