ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • ১৪০ বার পঠিত হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা নাশকতার মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে গত ৬ মার্চ জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাবেক এই প্রধানমন্ত্রীকে ৬ মাসের জামিন দেন।

সেদিন খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এই জামিন আদেশ দেন।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল জানান, ‘এ মামলায় নিম্ন আদালত খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করায় আমরা এ বিষয়ে হাইকোর্টে আবেদন করি। গত ৬ মার্চ উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন।’

এর আগে গত গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা দায়রা জজ এ মামলায় আসামিপক্ষের করা জামিন আবেদন নাকচ করে দিয়ে অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন। ওই আদেশের বিপক্ষে গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করা হয়।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রোল বোমায় একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও বেশ কয়েকজন। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় নাশকার মামলা দায়ের করা হয়। নাশকতার মামলা থেকে হত্যা মামলায় রুপান্তর হওয়ার পরে এ মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

আপডেট এর সময় : ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯