নিউস ভয়েস অফ বাংলাদেশ ২০২৬: রাজধানীর মোহাম্মদপুর থানার বছিলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে গ্রেফতার করেছে মোহাম্মদপু নিউস ভয়েস অফ বাংলাদেশ র থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বছিলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন কিশোরকে আটক করে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত কিশোরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দ্রষ্টব্য: যেহেতু অভিযুক্ত একজন কিশোর, তাই বাংলাদেশের শিশু আইন ও নৈতিক সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার
প্রতিনিধির নাম : 










