নিজস্ব প্রতিবেদক : ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. হুমামুন বেপারী (৩৩)।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার একটি পুলিশ দল সেকশন-১১ এলাকার একটি জেনারেল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় হুমামুন বেপারীর কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, মো. হুমামুন বেপারীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
প্রতিনিধির নাম : 











