চাঁদপুরে জাটকা রক্ষায় পুলিশের অভিযানের ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মমিনুল ইসলাম: চাঁদপুরে জাটকা রক্ষায় পুলিশের ব্লক রেইড হয়েছে। গতকাল ২০ মার্চ বুধবার এ ব্লক রেউড হয়।এ সময় পুলিশ ২টি টিমে বিভক্ত হয়ে পুরান বাজার জেলে পল্লীর প্রায় ৮০/৯০ টি বাসা বাড়িতে তল্লাশি চালায়।এতে ৩১ টির মতো অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে জব্দকৃত কারেন্ট জালের পরিমান ৭০ হাজার মিটার। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশীদ জানান,জেলা মৎস্য বিভাগের অনুরোধে এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরীর তত্ত্বাবধানে জেলে পল্লীতে পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন,পুরাণ বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন,চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, হাজিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদ মোস্তফা প্রমুখ।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *