1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী

মতলব উত্তরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৭৯ বার পঠিত হয়েছে

মমিনুল ইসলাম: দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ৩১মার্চ রবিবার সকাল ১০টায় উপজেলার ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের সামনের প্রধান সড়কে মানববন্ধন ও র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

২৬মার্চ থেকে ১এপ্রিল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার, ছেংগারচর বাজার সমবায় সমিতির সভাপতি মনির হোসেন বেপারী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ।

মানববন্ধন ও র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের উপাধক্ষ্য হোসাইন মোহাম্মদ ইয়াছিন ঢালী, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভ’ইয়া, সিনিয়র প্রভাষক কামাল হোসেন, ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইসমত আলম লাবনী, কমিটির সদস্য যথাক্রমে প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুজ্জামান, গোলাম কিবরিয়া মন্টু, সাংবাদিক মনিরুর ইসলাম, ছেংগারচর বাজার সমবায় সমিতির সাধারন সম্পাদক নাছির উদ্দিন, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থানর সদস্য আবুল কালাম মাস্টারসহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews