1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৭৮ বার পঠিত হয়েছে

এফ এম আনসারী : মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম এমপি’র পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখ এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায়   সম্পন্ন হয়েছে। গত ৭ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে আজ সকাল ১০টায় রাজধানীর ২৪ নং বেইলি রোডস্থ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সরকারি বাস ভবনে মরহুমের প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর দ্বিতীয় নামাযে জানাজা অনুষ্ঠিত হয় নাজিরপুর উপজেলা সদরের সাতকাছিমা মাদ্রাসা মাঠে এবং বাদ মাগরিব নিজ গ্রামের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তৃতীয় নামাযে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখ এর দাফনের আগে পিরোজপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম-সহ পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজার আগে বাবার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান জনাব শ. ম. রেজাউল করিম।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ এপ্রিল) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার গ্রামের বাড়ি থাকা অবস্থায় মোঃ আব্দুল খালেক শেখ বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টায় তাঁর মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews